রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

মা দিবসে ‘রঙ বাংলাদেশে’র বিশেষ আয়োজন

লাইফস্টাইল প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

মা দিবসে ‘রঙ বাংলাদেশে’র বিশেষ আয়োজন
মা দিবসে ‘রঙ বাংলাদেশে’র বিশেষ আয়োজন

‘মা’ শব্দটির উচ্চারণের মধ্যেই লুকিয়ে থাকে এক অনন্য আশ্রয় আর নিঃস্বার্থ ভালোবাসার পরশ। জীবনের প্রতিটি রঙ এবং অনুভূতির গভীরে যে মানুষটি সবচেয়ে নিবিড়ভাবে জড়িয়ে থাকেন, তিনি আমাদের জন্মদাত্রী মা। সেই চিরন্তন ভালোবাসাকে আরও একবার উদযাপনের বিশেষ উপলক্ষ হলো ‘মা দিবস’।

এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’ নিয়ে এসেছে তাদের বিশেষ মা দিবস কালেকশন। প্রতিটি ডিজাইন, প্রতিটি রঙ এবং বুননে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের কোমলতা, স্নেহ আর মমতার প্রতিচ্ছবি।


বিজ্ঞাপন


এবারের সংগ্রহে প্রাধান্য পেয়েছে গ্রীষ্মের উপযোগী আরামদায়ক সুতি ও হালকা ফেব্রিক। বিশেষ করে শাড়িগুলোতে টাই-ডাই, হ্যান্ডক্রাফটেড টেক্সচার এবং স্নিগ্ধ রঙের ব্যবহার এক প্রশান্ত সৌন্দর্য এনে দিয়েছে। এছাড়া সব বয়সী মায়েদের রুচি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রয়েছে স্টিচ ড্রেস, সিঙ্গেল কামিজ এবং আনস্টিচ ড্রেসের বিশাল সমাহার।

ডিজাইনে রঙ বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী মোটিফের সঙ্গে আধুনিকতার সমন্বয় করা হয়েছে, যা প্রতিটি মায়ের ব্যক্তিত্বকে করে তুলবে অনন্য। গরমের এই সময়ে দৈনন্দিন ব্যবহার কিংবা যেকোনো ঘরোয়া আয়োজনে স্বস্তি নিশ্চিত করতেই এবারের কালেকশনটি বিশেষভাবে তৈরি।

সহজ, স্নিগ্ধ এবং মার্জিত স্টাইলই এই আয়োজনের মূল বৈশিষ্ট্য। মা দিবসে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে একটি আন্তরিক উপহার। আর তাই প্রিয় মায়ের জন্য ভালোবাসার স্পর্শে ভরা কোনো উপহার বেছে নিতে পারেন রঙ বাংলাদেশ-এর এই নতুন সংগ্রহ থেকে।

মা দিবসের এই বিশেষ কালেকশনটি পাওয়া যাচ্ছে দেশজুড়ে ছড়িয়ে থাকা রঙ বাংলাদেশ-এর ২০টি আউটলেটে। এছাড়া ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে তাদের ই-কমার্স ওয়েবসাইট (www.rang-bd.com) এবং অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ।


বিজ্ঞাপন


মায়ের হাসিতে নতুন রঙ ছড়াতে এবারের মা দিবসে আপনার উপহারটি হোক ভালোবাসার রঙে রাঙানো।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর