বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

ফিটনেস

ব্যস্ততার মাঝেও ফিটনেসে আপস নয় , সুস্থ থাকতে সারাদিনে কী করেন রাশমিকা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৫:০৬ এএম

শেয়ার করুন:

ব্যস্ততার মাঝেও ফিটনেসে আপস নয় , সুস্থ থাকতে সারাদিনে কী করেন রাশমিকা
ব্যস্ততার মাঝেও ফিটনেসে আপস নয় , সুস্থ থাকতে সারা দিনে কী করেন রাশমিকা।

অভিনেত্রী রাশমিকা মান্দানার দিনব্যাপী ব্যস্ততা অনেক। তবু তার মধ্যেও শরীরচর্চা ও ডায়েটে কোনও খামতি রাখেন না তিনি।

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও সমান তালে অভিনয় করছেন এই ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেত্রী। ব্যস্ত শিডিউলের মধ্যে নিজেকে ফিট রাখতে রাশমিকা কিছু নির্দিষ্ট রুটিন অনুসরণ করেন।


বিজ্ঞাপন


রাশমিকার শরীরচর্চা

রাশমিকা সপ্তাহে মূলত ৪ দিন শরীরচর্চা করেন। তার জিমের রুটিনে রয়েছে কিকবক্সিং, স্কিপিং, নাচ, সাঁতার এবং যোগাভ্যাস। এছাড়াও তিনি ভারী ওজনসহ ব্যায়াম ও কার্ডিও করেন। তার মধ্যে ডেডলিফট, চিনআপ এবং স্ট্রেচিং অন্তর্ভুক্ত।

1683713642_rashmika-1

রাশমিকার ডায়েট


বিজ্ঞাপন


সুস্থ থাকতে শুধু শরীরচর্চাই নয়, সুষম আহারও জরুরি। সকালে খালি পেটে এক গ্লাস পানিতে দুই চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে পান করেন রাশমিকা, যা হজম ঠিক রাখে। মূলত তিনি নিরামিষাশী, তবে প্রয়োজনমতো ডিম খান। টমেটো, শসা, ক্যাপসিকাম ও আলুর প্রতি অ্যালার্জি থাকায় এগুলো এড়িয়ে চলেন।

311233012

আরও পড়ুন: খাওয়া বন্ধ না করে মাসে ৫ কেজি ওজন কমানোর উপায় 

প্রচুর পানি পান করেন রাশমিকা

দুপুরে খান সাধারণত দক্ষিণ ভারতীয় খাবার, রাতের খাবার থাকে হালকা স্যুপ ও ফল। দিনের বাকি সময়ে তিনি স্বাস্থ্যকর নাস্তা খান, যেমন বিভিন্ন বাদাম ও বীজ। ফিট থাকার জন্য দেহে পানির ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ। রাশমিকা দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর