বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

রন্ধনশৈলী

মাছ মচমচে ভাজার এই কৌশল জানেন না অনেকেই!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১২:০১ এএম

শেয়ার করুন:

মাছ ভাজার কৌশল।
মাছ ভাজার সঠিক কৌশল জেনে নিন।

ডাল-ভাতের সঙ্গে গরম গরম মাছভাজা, আহা! এমন খাবারের লোভ কে সামলাতে পারে? ঝোল-ঝালের যেমন নিজস্ব স্বাদ আছে, তেমনই মচমচে মাছভাজার স্বাদও অনন্য। ভাজা মাছ রান্নায় যেমন সহজ, তেমনি এতে একটু কৌশল মেনে চললেই স্বাদ এবং পুষ্টি দুই-ই বজায় থাকে।

মাছ ভাজা আসলে কতটা সহজ?


বিজ্ঞাপন


রন্ধনশিল্পীদের মতে, মাছ ভাজার ধরনেই নির্ভর করে রান্নার আসল স্বাদ। কোন মাছ কতটা কড়া বা নরম করে ভাজতে হবে, সেটিই ঠিক করে পুরো রান্নার মান। অনেক সময় মাছ ভাজার সময় দেখা যায়, কড়াইয়ে লেগে যাচ্ছে বা চামড়া উঠে যাচ্ছে। আবার ছাঁকা তেলে ভাজলে মাছটা খাস্তা হয় বটে, কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

পুষ্টিগুণ বজায় রেখে মাছ ভাজার উপায়

কাতলা, রুই, ইলিশ, পমফ্রেট বা পুঁটি — যেকোনো মাছই ভাজা খেতে ভালো লাগে। তবে পুষ্টিবিদদের পরামর্শ, মাছ ভাজুন কম তেলে ও কম আঁচে। নন-স্টিক তাওয়ায় অল্প তেল ব্রাশ করে আঁচ কমিয়ে সময় নিয়ে ভাজলে পুষ্টিগুণ ঠিক থাকে।

FISH


বিজ্ঞাপন


কম তেলে ভাজলে যদি গন্ধ হয়?

কম তেলে মাছ ভাজলে অনেক সময় আঁশটে গন্ধ হয়, বিশেষ করে পমফ্রেট, ভোলা বা চিংড়িতে। সেই গন্ধ দূর করতে লবণ-হলুদের সঙ্গে মেশান পাতিলেবুর রস। এতে গন্ধ যেমন যাবে, স্বাদও বাড়বে। চাইলে এয়ার ফ্রায়ারেও মাছ ভাজতে পারেন, নামমাত্র তেলেই হবে মচমচে ভাজা।

স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর কৌশল

টক দই, আদা-রসুন বাটা, ধনে-জিরা গুঁড়া, লবণ ও হলুদ মিশিয়ে মাছ মাখিয়ে অন্তত এক ঘণ্টা রেখে দিন। ভাজার আগে মাছের ওপর হালকা করে সুজি বা বেসন ছিটিয়ে নিলে বাইরেটা হবে খাস্তা, ভেতরটা থাকবে নরম। আস্ত মাছ ভাজতে চাইলে আগে ছুরি দিয়ে দাগ কেটে ভেতরেও মশলা ঢুকিয়ে দিন। এতে মশলার ঘ্রাণ ভালোভাবে ছড়াবে।

fish_pic

মুচমুচে ভাজা, ভেতরে নরম রাখবেন কীভাবে?

তেলের তাপমাত্রা মাছ ভাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে তেল গরম করে মাছ দিন, তারপর ২ মিনিট পর আঁচ কমিয়ে দিন। ধীরে ধীরে ভাজলে মাছ ভেতর থেকে সেদ্ধ হবে, বাইরেটা থাকবে মচমচে। শেষে আঁচ একটু বাড়িয়ে নিলে সোনালি রঙ আসবে। তবে বেশি সময় ভাজলে মাছ শক্ত হয়ে যেতে পারে, তাই সময়টা ঠিক রাখতে হবে।

আরও পড়ুন: মাছ ভাজার সময় কড়াইতে আটকে যায়? কী করবেন জানুন 

মাছ ভেঙে যাওয়া ঠেকাবেন যেভাবে

ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা মাছ ভাজলে ভেঙে যাওয়ার আশঙ্কা বেশি। তাই মাছ আগে রুম টেম্পারেচারে এনে গায়ে থাকা পানি টিস্যু দিয়ে মুছে নিন। আর তেল যেন ভালোভাবে গরম থাকে। তেল গরম না হলে মাছ কড়ায় লেগে যায়। একটু বেশি তেল ব্যবহার করলেও মাছ ভাঙবে না এবং সুন্দরভাবে ভাজা হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর