বছরের শেষ তিন মাস এলে সবাই নড়েচড়ে বসেন। বিয়ের মৌসুম বলে কথা। এবছরও বিয়ের পিঁড়িতে বসবেন অনেকেই। আপনিও কি সেই তালিকায় আছেন? বিয়ে যেকোনো মানুষের জীবনেই একটি বিশেষ দিন। বিশেষ করে নারীরা এদিন নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে চান।
অফিসের কাজ, বিয়ের শপিং, নতুন জীবনের ভাবনা সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন? হাতে বেশি সময়ও নেই। কীভাবে কম সময়ে বিয়ের দিনটির জন্য ত্বককে প্রস্তুত করবেন? চলুন জানা যাক-

মুখের যত্ন
সুস্থ ত্বক এবং মুখের গ্লো বজায় রাখতে, ত্বকের যত্ন শুরু করুন রাতে। প্রতিদিন ত্বক পরিষ্কার, টোনিং এবং ময়েশ্চারাইজিং মাস্ট। ত্বকে যদি ব্রণ ও ব্রণের দাগ থাকে, তাহলে প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করুন। প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সিরাম ব্যবহার করুন, ওষুধ খান।
সপ্তাহে একবার ত্বক এক্সফোলিয়েট করান। ত্বক পরিষ্কার রাখুন। সামনেই যেহেতু বিয়ে তাই নতুন পণ্য ব্যবহার করা এড়িয়ে চলুন। এতে প্রতিক্রিয়ার ঝুঁকি থেকে যায়। বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

হাত-পায়ের যত্ন
কেবল মুখ নয়, এর পাশাপাশি হাত ও পায়ের যত্ন নেওয়াও জরুরি। মুখ পরিষ্কার কিন্তু হাত-পায়ে ট্যান পড়া— এমনটা মোটেও ভালো লাগে না। সপ্তাহে এক বার ত্বক এক্সফোলিয়েট করুন। ভালোভাবে ময়েশ্চারাইজড রাখুন। কমপক্ষে তিনটি ম্যানিকিউর এবং পেডিকিউর করুন। অতিরিক্ত ট্যান থাকলে, ডি-ট্যান করাতেই হবে।
আরও পড়ুন-
চুলের যত্ন
সপ্তাহে অন্তত তিনবার চুলে শ্যাম্পু করুন। প্রতিবার শ্যাম্পু শেষে কন্ডিশন করুন। বিয়ের আগে দুটো স্পা সেশন করাতে পারলে ভালো। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে। চুল নরম ও সিল্কি রাখতে প্রাকৃতিক হেয়ার মাস্ক ব্যবহার করুন।

বডি পলিশিং
বর্তমানে বডি পলিশিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ত্বক খুব সংবেদনশীল না হলে একবার বডি পলিশিং করে নিতে পারেন। এতে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে। তবে বিয়ের আগে অন্তত ৮-৯ দিন সময় না থাকলে এটা না করানো ভালো।
অনেকের ত্বক সংবেদনশীল না হলেও কোনো প্রোডাক্টের কারণে প্রতিক্রিয়া হতে পারে। তাই বিয়ের অন্তত দুই সপ্তাহ আগেই বডি পলিশিং এর কাজটি সেরে ফেলা উচিত।

পুষ্টি ও শারীরিক কার্যকলাপ
সামগ্রিকভাবে সুস্থ থাকতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং ত্বক ও চুল সুস্থ রাখতে অবশ্যই খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখতে হবে। ফাইবার থেকে শুরু করে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ই সব রাখুন খাবার পাতে। তবে তার ভারসাম্য বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ। ফিট থাকার জন্য রোজ অন্তত আধা ঘণ্টা ব্যয় করুন হাঁটা বা ব্যায়ামের পেছনে।
এনএম




