শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

ফ্রিজে মাছ রাখার সময় এই ভুলগুলো করেন অনেকেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

fish

ফ্রিজ থাকার সুবাদে একবার মাছ কিনে এনে সেটিকে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করা এখন সাধারণ অভ্যাস। বরফে মাছ টাটকা থাকে, এমন বিশ্বাসে অনেকেই নির্ভার। কিন্তু এই পরিচিত অভ্যাসই কি শরীরের ক্ষতি ডেকে আনছে না? আরও বড় সমস্যা হল, ফ্রিজে মাছ রাখলে বেশিরভাগ সময় ছড়ায় এক ধরনের আঁশটে গন্ধ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্রিজে মাছ রাখার ক্ষেত্রে যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে না চলা হয়, তবে শুধু দুর্গন্ধ নয়, শরীরে বাসা বাঁধতে পারে নানা ধরনের ব্যাকটেরিয়া-সংক্রান্ত অসুখও।


বিজ্ঞাপন


মাছ ফ্রিজে রাখার সময় যে বিষয়গুলি খেয়াল রাখতেই হবে

মাছের গন্ধ কমাতে: টাটকা মাছের গন্ধ তুলনামূলকভাবে কম থাকে। তাই মাছ কেনার পর যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে পরিষ্কার করে একটি মুখবন্ধ (এয়ারটাইট) কন্টেনারে রাখুন। এতে গন্ধ ছড়াবে না এবং মাছের টেক্সচারও নষ্ট হবে না।

frish

ফ্রিজের তাপমাত্রা: মাছ ফ্রিজারে রাখার আদর্শ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। একবার মাছ ঢুকিয়ে দেওয়ার পর বারবার ফ্রিজ খুলবেন না, এতে তাপমাত্রা ওঠানামা করে এবং মাছের স্থায়িত্ব কমে যায়।


বিজ্ঞাপন


প্যাকিংয়ের উপায়: কাঁচা ও রান্না করা মাছ অবশ্যই আলাদা কন্টেনারে রাখতে হবে। একইসঙ্গে কন্টেনারগুলি ভালভাবে পরিষ্কার করে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: বর্ষাকালে এসব মাছ খেলে হতে পারে পেটের সংক্রমণ

সংরক্ষণের সময়সীমা: সাধারণভাবে মাছ ফ্রিজারে ৩ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকে। এর বেশি রাখলে গুণগত মান কমে যায় এবং খাওয়ার অনুপযোগী হয়ে উঠতে পারে।

ফ্রিজ

চিকিৎসক ডা. শ্রুতি এন এক চিকিৎসাবিষয়ক ওয়েবসাইটে জানিয়েছেন, মাছ ফ্রিজে রাখার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। ছোট কিছু ভুল থেকেই তৈরি হতে পারে মারাত্মক স্বাস্থ্য সমস্যা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর