সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

পান্তা ভাতের ইংরেজি কী, জানেন না অনেকেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

পান্তা ভাতের ইংরেজি কী, জানেন না অনেকেই

গরমকালের সঙ্গে পান্তাভাতের সঙ্গে সম্পর্ক বেশ পুরনো। একটি যেন অন্যটির পরিপূরক। গরমকালে সবাই তেল-মসলা ছাড়া খাবার খেতে চান। সেক্ষেত্রে পান্তাভাতের জুড়ি মেলা ভার। পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে এক প্লেট পান্তা ভাত খাওয়া যায় আরামসে। 

পান্তা ভাত বলতে মূলত পানিতে ভেজানো ভাতকে বোঝানো হয়। বাড়তি হয়ে যাওয়া ভাত কিংবা রান্না করা ভাতে পানি ঢেলে পান্তা ভাত তৈরি করা হয়। সাধারণত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে পান্তা ভাত তৈরি হতে। ভালো করে না ভিজলে পান্তার আসল স্বাদ পাওয়া যায় না। এটি শরীরের জন্য খুবই উপকারি। 


বিজ্ঞাপন


-21520180619233655678

কথা হলো, প্রায়ই পান্তা ভাত খাওয়া হলেও অনেকেই এর ইংরেজি জানেন না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সাধারণ এই শব্দটির ইংরেজি বলতে গিয়ে নাকানিচুবানি খাচ্ছেন বেশিরভাগ মানুষ। আপনার কি এই বিষয়ে জানা আছে? 

আরও পড়ুন-
 
 

পান্তাভাতকে বেশ কয়েকটি নামে ডাকা হয়। যেহেতু সারা রাত এটিকে ভিজিয়ে তৈরি হয় তাই একে ফারমেন্টেড রাইস বলা যায়। এছাড়াও পান্তা যেহেতু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা ভাত, তাই একে বয়েলড রাইস স্টেপড ইন কোল্ড ওয়াটার বলেও ইংরেজিতে ডাকা হয়। 


বিজ্ঞাপন


rice1

এছাড়াও পান্তাকে আরও একটি সহজ ইংরেজি নামে ডাকা হয়। পান্তা ভাত যেহেতু পানিতে ভেজা ভাত, তাই একে ওয়াটার রাইস বলেও ডাকা হয়।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর