বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

যে ফল খেলে ভালো ঘুম হয় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

যে ফল খেলে ভালো ঘুম হয় 

সুস্থ থাকতে একজন মানুষের দৈনিক অন্তত ৭ ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু তা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। অনেক মানুষ আছেন যারা অনিন্দ্রায় ভোগেন। রাতে শত চেষ্টা করেও তারা দুচোখের পাতা এক করতে পারেন না। 

তবে, এবার অনিদ্রায় ভোগা ব্যক্তিদের জন্য রয়েছে স্বস্তির খবর। জানা গেছে পরিচিত এক ফল খাওয়ার মাধ্যমে ঘুম পেতে পারেন তারা। বিশেষজ্ঞদের মতে, বিছানায় যাওয়ার কিছুক্ষণ আগে বিশেষ এই ফল খেলে ভালো ঘুম হবে। 


বিজ্ঞাপন


banana

এই বিশেষ ফলটি হলো কলা। এতে আছে ভালো পরিমাণ ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। এই দুটো উপাদানই মানবদেহে উৎপন্ন স্ট্রেস কমাতে সাহায্য করে। এতে পেশী শিথিল হয়। কলায় আছে অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যান নামক উপাদান। এটি মস্তিষ্ক-শান্তকারী হরমোন উৎপাদনকে উদ্দীপিত করে। 

আরও পড়ুন-  
 
 
 

প্রকাশিত সংবাদ অনুযায়ী, কলা এমন একটি ফল যা মেলাটোনিন উৎপাদনকে উদ্দীপিত করে। ভালো ঘুমের জন্য এটি বড় ভূমিকা রাখে। স্বাস্থ্য ও রোগের অ্যান্টিঅক্সিডেন্টস-এর বিশেষ সংখ্যায় প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, কলার পাশাপাশি আঙ্গুর, চেরি ও স্ট্রবেরি মেলাটোনিনের সেরা উৎস। অর্থাৎ এসব ফল খেলেও ভালো ঘুম হবে। 

sleep1

শুধু ফলই নয়, মানসিক চাপ কমাতে সাহায্য করে মাছ, গোটা শস্য ও পনিরও। রুটি, পাস্তা এবং ভাতের মতো উচ্চ কার্বোহাইড্রেট খাবার অ্যাসিড উৎপাদনকে উদ্দীপিত করতে পারে। আপনি যদি খুব বেশি চকলেট খান তবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এটি ঘুমের ওপর বাজে প্রভাব ফেলতে পারে। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর