রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

চুল সোজা করার ৫ ঘরোয়া উপায় 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

চুল সোজা করার ৫ ঘরোয়া উপায় 

ঝলমলে, সোজা চুল কে না চান। যাদের চুল কোঁকড়া বা কিছুটা ঢেউ খেলানো তাদের অনেকেই যান পার্লারে। চুল স্ট্রেট বা সোজা করতে। তবে কেউ কেউ আছেন যারা ক্যামিকেল লাগিয়ে, অর্থ খরচ করে কাজটি করতে চান না। তারা কিন্তু বাড়িতে বসে সহজ কিছু উপায়ে চুল সোজা করতে পারেন। 

দুধ ও মধু


বিজ্ঞাপন


প্রোটিন আর কেরাটিন দিয়ে চুল তৈরি হয়। দুধে থাকা প্রোটিন চুলকে মজবুত করে। একসঙ্গে নরম রাখে। চুল সোজা করতে চাইলে এক চামচ মধুর সঙ্গে দুধ মিশিয়ে শ্যাম্পু করা চুলে স্প্রে করুন। দুই মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

banana

কলা

চুল নরম আর সোজা করতে কার্যকরী ভূমিকা রাখে কলা। এটি ফ্রিজি হেয়ারকে ঠিক করতে সাহায্য করে। একটি বাটিতে দুটো কলা নিন। এগুলো চটকে তাতে দুই চামচ মধু, দই ও অলিভ অয়েল মেশান। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে পেস্ট করুন। এটি চুলে লাগিয়ে ঘণ্টাখানেক লাগিয়ে ধুয়ে ফেলুন। 


বিজ্ঞাপন


অলিভ অয়েল ও ডিম

চুলের জন্য এই দুটো উপাদান ভীষণ ভালো। ডিমে থাকে প্রোটিন আর অলিভ অয়েল চুল করে সোজা আর প্রাণবন্ত। দুটো ডিম ফেটিয়ে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন।  

hair2

অ্যালোভেরা জেল

রূপচর্চার যেকোনো কাজে অ্যালোভেরার বিকল্প নেই। এর সাহায্যে চুল স্ট্রেট করতে চাইলে হালকা গরম অলিভ অয়েলের সঙ্গে আধ কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। সঙ্গে দিন কয়েক ফোঁটা রোজমেরি ও চন্দন তেল। সব উপাদান মিশিয়ে চুলে লাগিয়ে ২ ঘণ্টার জন্য রাখুন। এরপর হালকা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। 

নারকেলের দুধ ও লেবুর রস

চুলকে নরম রাখে নারকেল দুধ। একই সঙ্গে এই মিশ্রণ চুলের অ্যাসিড অ্যালকালাইন ব্যালেন্স বজায় রাখে। একটি পাতিলেবুর রস নারকেল দুধের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর