শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্ট্রেইটনার ছাড়া ঘরোয়াভাবে চুল সোজা করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

স্ট্রেইটনার ছাড়া ঘরোয়াভাবে চুল সোজা করার উপায়

নারীর সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে থাকে চুল। লম্বা সোজা একগোছা চুল কে না চান। চুলের জন্য অনেকেই অনেকরকম ট্রিটমেন্ট করান। তবে সব পরিচর্যা যে ঠিক হয় তা কিন্তু নয়। এই যেমন চুলে অতিরিক্ত কেমিক্যাল লাগালে চুল রুক্ষ্ম হয়ে যায়। শুরু হয় চুল পড়া। 

সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে চুলের পরিচর্যা করা হয়। অনেকে কোঁকড়া চুল সোজা করতে চান। এক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। চলুন কীভাবে তা জেনে নিই- 

hair

প্রথমেই চুলে ভালো করে শ্যাম্পু করে নিন। এবার তোয়ালের সাহায্যে হালকা করে মুছুন। পুরোপুরি শুকনো করা যাবে না। 

একটি পাত্রে চা পাতা আর মেথির সঙ্গে অল্প পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। চা পাতা ভালো করে ফুটলে এতে এক চামচ ওটস মেশান। আর মেশান ১ চামচ চালের গুঁড়ো। 

hair

সব উপকরণ খুব ভালো করে মিশলে আগে ঠান্ডা করে নিন। এবার তা ছেঁকে একটা মোটা পেস্ট বানান। এর সঙ্গে মেশান এক চামচ চিনি আর এক চামচ লেবুর রস। 

সব মেশানো হলে এক চামচ নারকেল তেল দিন। এবার এই হেয়ার প্যাক চুলে খুব ভালো করে লাগিয়ে নিন। এই প্যাক মাথার ত্বকেও লাগাবেন। ৩০ মিনিট অপেক্ষা করুন

hair

এরপর ভালো করে চুল ধুয়ে নিতে হবে। হালকা ভেজা অবস্থাতেই চুলে লাগিয়ে নিন হেয়ার সিরাম। এতে চুলে সিল্কি ভাব বজায় থাকবে। চুলের গোড়া মজবুত হবে।

এই প্যাক ব্যবহারে চুল হবে সোজা ও নরম। সেই সঙ্গে থাকবে শাইনিং ভাবও। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর