ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গঠিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে আর কোনো আইনি বাধা নেই।
নতুন এই ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সরকারের করা এক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।
আদালতের এই আদেশের ফলে গত ২ সেপ্টেম্বর গঠিত নতুন ট্রাস্টি বোর্ড তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে, গত ২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন আগের কমিটির ট্রাস্টি দীপক কুমার পালিত।
রিটের শুনানি নিয়ে গত ১৩ অক্টোবর হাইকোর্ট বিভাগ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এদিন শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশটি স্থগিত করে দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, ‘২০২৪-২৫ সালে একটি কমিটি গঠিত হয়েছিল। তবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে আইন রয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে- সরকার যদি প্রয়োজন মনে করে তবে ট্রাস্টিদের পরিবর্তন ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করতে পারে।’
তিনি বলেন, ‘সেই আইনের আলোকেই গত ২ সেপ্টেম্বর একটি নতুন কমিটি গঠন করে দেওয়া হয়। যেখানে ধর্মমন্ত্রীকে প্রধান করা হয়েছে এবং নিপুন রায় চৌধুরী এমপিসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও আইনজীবীদের রাখা হয়েছে।’
হাইকোর্টের রিট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগের কমিটির একজন সদস্য এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, কমিটির তিন বছরের মেয়াদ এখনও শেষ হয়নি। কিন্তু আইনে যে সরকারকে যেকোনো সময় বোর্ড পুনর্গঠনের স্পষ্ট ক্ষমতা দেওয়া রয়েছে, সেই জায়গাটি তারা আদালতের সামনে আনেননি।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশটি স্থগিত করে দিয়েছেন। এর ফলে গত ২ সেপ্টেম্বর গঠিত নতুন কমিটি কার্যকর থাকবে এবং তারা স্বাভাবিকভাবে ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
আরএনবি/এএম




