শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

জামিনে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৯ এএম

শেয়ার করুন:

জামিনে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
ফাইল ছবি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।


বিজ্ঞাপন


গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


বিজ্ঞাপন


আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ রমজান খান বলেন, নিউমার্কেট থানার মামলায় শাহজাহান ওমর জামিন পেয়েছেন। অন্য কোনো মামলায় গ্রেফতার না থাকায় তিনি কারামুক্তি পেয়েছেন।

এর আগে বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর