শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস । ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিস আক্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


বিজ্ঞাপন


এর আগে, গত ১ নভেম্বর মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

‘৮৩৭ মামলায় বিএনপিসহ বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নামোল্লেখসহ ৭০০/৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে এ মামলায় মির্জা আব্বাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ১ নভেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আব্বাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং হত্যার উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা দেয় তারা। এসময় আসামিরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর