বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিউজ প্রেজেন্টার ও রিপোর্টারসহ ১২ পদে সাংবাদিক নিয়োগ দেবে জাগরণী টিভি

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

নিউজ প্রেজেন্টার ও রিপোর্টারসহ ১২ পদে সাংবাদিক নিয়োগ দেবে জাগরণী টিভি
জাগরণী টিভি নিয়োগ বিজ্ঞপ্তি 2026

জাগরণী টিভি ১২ পদে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিউজ এডিটর, নিউজ প্রোডিউসার, প্রোগ্রাম প্রোডিউসার, নিউজ ডেস্ক রিপোর্টার, নিউজ প্রেজেন্টার, নিউজ রিপোর্টার, বিনোদন রিপোর্টার, ভিডিও এডিটর, ভিডিও ক্যামেরা অপারেটর এবং মেকআপ আর্টিস্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পদে যোগ্য ও দক্ষ হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: জাগরণী টিভি

পদসংখ্যা: ১০

১. পদের নাম: নিউজ এডিটর

দায়িত্বসমূহ

জাতীয়, আন্তর্জাতিক ও স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদ নির্বাচন, যাচাই-বাছাই ও সম্পাদনা করা।

সংবাদ প্রকাশ ও সম্প্রচারের আগে তথ্যের নির্ভুলতা ও ভাষার মান নিশ্চিত করা।

রিপোর্টার, নিউজ ডেস্ক ও নিউজ প্রোডিউসারদের কাজ সমন্বয় করা।

সংবাদ পরিকল্পনা, সম্পাদকীয় সিদ্ধান্ত ও নিউজরুম পরিচালনায় ভূমিকা রাখা।

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক

অন্যান্য যোগ্যতা: সংবাদ সম্পাদনা, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

২. পদের নাম: নিউজ প্রোডিউসার

দায়িত্বসমূহ

প্রতিদিনের সংবাদ বুলেটিনের পরিকল্পনা ও সংবাদ সাজানো।

সংবাদ স্ক্রিপ্ট, শিরোনাম ও নিউজ রানডাউন তৈরি করা।

আরও পড়ুন: ইনডিপেনডেন্ট টিভিতে ইন্টার্নশিপের সুযোগ, লাগবে স্নাতক

নিউজ প্রেজেন্টার, রিপোর্টার, ভিডিও এডিটর ও কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় করা।

সরাসরি সংবাদ সম্প্রচারের সার্বিক প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, সাংবাদিকতা, গণযোগাযোগ ও সাংবাদিকতা অথবা মিডিয়া স্টাডিজ বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

নিউজ প্রোডাকশন, স্ক্রিপ্ট রাইটিং ও সংবাদ বুলেটিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার

৩. পদের নাম: প্রোগ্রাম প্রোডিউসার

দায়িত্বসমূহ

টকশো, সাক্ষাৎকার, বিশেষ অনুষ্ঠান ও বিনোদনমূলক অনুষ্ঠানের পরিকল্পনা করা।

অনুষ্ঠানের বিষয়বস্তু, স্ক্রিপ্ট ও উপস্থাপনার কাঠামো তৈরি করা।

অতিথি নির্বাচন, আমন্ত্রণ ও অনুষ্ঠানের সময়সূচি সমন্বয় করা।

স্টুডিও ও আউটডোর প্রোডাকশনের কাজ তদারকি করা।

আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে প্রজন্ম ২৪, ফ্রেশারদের সুযোগ

অনুষ্ঠানের মান ও সম্প্রচারের উপযোগিতা নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, গণযোগাযোগ, সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, ফিল্ম অ্যান্ড মিডিয়া অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা: অনুষ্ঠান নির্মাণ, পরিকল্পনা ও প্রোডাকশন সম্পর্কে বাস্তব ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার

৪. পদের নাম: নিউজ ডেস্ক রিপোর্টার

দায়িত্বসমূহ

বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, সংবাদ সংস্থা ও সূত্র থেকে সংবাদ সংগ্রহ করা।

জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ যাচাই করে টেলিভিশনের উপযোগী স্ক্রিপ্ট তৈরি করা।

সংবাদ অনুবাদ, সম্পাদনা ও সংক্ষিপ্তকরণের কাজ করা।

মাঠপর্যায়ের রিপোর্টারদের পাঠানো তথ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে সংবাদ প্রস্তুত করা।

সমসাময়িক ঘটনা ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ তৈরি করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, সাংবাদিকতা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

বাংলা ভাষায় সংবাদ লেখা, সম্পাদনা ও অনুবাদে দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: জেলা প্রতিনিধিসহ ১২ পদে নিয়োগ দেবে নেক্সাস টিভি

কম্পিউটার, ইন্টারনেট ও বাংলা টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।

৫. পদের নাম: নিউজ প্রেজেন্টার

দায়িত্বসমূহ

টেলিভিশনের সংবাদ বুলেটিন সাবলীল ও পেশাদারভাবে উপস্থাপন করা।

সরাসরি সম্প্রচারে আত্মবিশ্বাসের সঙ্গে সংবাদ পরিবেশন করা।

সংবাদ স্ক্রিপ্ট বুঝে সঠিক উচ্চারণ ও বাচনভঙ্গিতে উপস্থাপন করা।

ব্রেকিং নিউজ ও বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা।

প্রয়োজনে সাক্ষাৎকার ও সংবাদভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, সাংবাদিকতা, গণযোগাযোগ, বাংলা, ইংরেজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

শুদ্ধ বাংলা উচ্চারণ, স্পষ্ট কণ্ঠস্বর ও সুন্দর বাচনভঙ্গি থাকতে হবে।

ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলার সক্ষমতা থাকতে হবে।

আবেদনপত্রের সঙ্গে নিজের উপস্থাপনার ভিডিও নমুনা দিতে হবে।

অভিজ্ঞতা: নিউজ প্রেজেন্টেশন বা উপস্থাপনায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

৬. পদের নাম: নিউজ রিপোর্টার

দায়িত্বসমূহ

জাতীয়, স্থানীয় ও সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনা সরেজমিনে সংবাদ সংগ্রহ করা।

ঘটনাস্থল থেকে তথ্য, ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা।

সাক্ষাৎকার গ্রহণ ও অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করা।

টেলিভিশন সম্প্রচারের উপযোগী ভিডিও রিপোর্ট ও নিউজ প্যাকেজ তৈরি করা।

জরুরি সংবাদ ও ব্রেকিং নিউজ দ্রুত নিউজরুমে সরবরাহ করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতকম, সাংবাদিকতা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

সংবাদ লেখা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা থাকতে হবে।

মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ফ্রেশারদের সুযোগ

৭. পদের নাম: বিনোদন রিপোর্টার

দায়িত্বসমূহ

চলচ্চিত্র, নাটক, সংগীত, সংস্কৃতি ও শোবিজ অঙ্গনের সংবাদ সংগ্রহ করা।

শিল্পী, অভিনেতা, নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া।

বিনোদন জগতের নতুন ঘটনা ও আলোচিত বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করা।

বিনোদন সংবাদ স্ক্রিপ্ট ও ভিডিও রিপোর্ট তৈরি করা।

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র উৎসব ও বিনোদনমূলক আয়োজন কাভার করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, সাংবাদিকতা, গণযোগাযোগ, বাংলা, ইংরেজি, সংস্কৃতি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

প্রতিবেদন লেখা, সাক্ষাৎকার গ্রহণ ও যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ফ্রেশারদের সুযোগ রয়েছে

৮. পদের নাম: ভিডিও এডিটর

দায়িত্বসমূহ

সংবাদ, অনুষ্ঠান ও বিভিন্ন ভিডিও ফুটেজ সম্পাদনা করা।

নিউজ প্যাকেজ, ভয়েস ওভার, সাক্ষাৎকার ও বিশেষ প্রতিবেদন তৈরি করা।

ভিডিওতে প্রয়োজন অনুযায়ী টাইটেল, গ্রাফিক্স, সাউন্ড ও ভিজ্যুয়াল ইফেক্ট যুক্ত করা।

সম্প্রচারের উপযোগী মান ও নির্ধারিত সময় অনুযায়ী ভিডিও প্রস্তুত করা।

ভিডিওর অডিও, কালার ও ভিজ্যুয়াল কোয়ালিটি নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস, ভিডিও এডিটিং, মাল্টিমিডিয়া, ফিল্ম অ্যান্ড মিডিয়া অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস অথবা সমমানের সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে।

ভিডিও এডিটিংয়ের বাস্তব কাজের নমুনা বা পোর্টফোলিও জমা দিতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার 

৯. পদের নাম: ভিডিও ক্যামেরা অপারেটর

দায়িত্বসমূহ

সংবাদ, সাক্ষাৎকার ও বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ধারণ করা।

স্টুডিও ও আউটডোর শুটিংয়ে ক্যামেরা পরিচালনা করা।

ক্যামেরার ফ্রেমিং, ফোকাস, লাইটিং ও ভিডিও কোয়ালিটি নিশ্চিত করা।

সংবাদ সংগ্রহের সময় রিপোর্টারের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

প্রয়োজনে লাইভ সম্প্রচার ও বিশেষ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ফিল্ম অ্যান্ড মিডিয়া অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

প্রফেশনাল ভিডিও ক্যামেরা পরিচালনা, ফ্রেমিং, লাইটিং ও ভিডিও কম্পোজিশনে দক্ষতা থাকতে হবে।

পূর্ববর্তী কাজের ভিডিও নমুনা বা পোর্টফোলিও থাকলে জমা দিতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

১০. পদের নাম: মেকআপ আর্টিস্ট

দায়িত্বসমূহ

সংবাদ উপস্থাপক, অতিথি ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ক্যামেরা উপযোগী মেকআপ করা।

স্টুডিও লাইটিং ও ক্যামেরার উপযোগী মেকআপ নিশ্চিত করা।

উপস্থাপক ও অতিথিদের স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখে প্রয়োজনীয় সাজসজ্জা করা।

লাইভ অনুষ্ঠান ও বিশেষ সম্প্রচারের আগে মেকআপ প্রস্তুতি সম্পন্ন করা।

মেকআপ সামগ্রী ও সরঞ্জামের পরিচ্ছন্নতা ও সঠিক সংরক্ষণ নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি অথবা সমমান পাস, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকআপ আর্টিস্ট বিষয়ে প্রশিক্ষণ বা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

প্রফেশনাল মেকআপ, বিশেষ করে টেলিভিশন ও স্টুডিও মেকআপে বাস্তব দক্ষতা থাকতে হবে।

পূর্ববর্তী কাজের ছবি বা পোর্টফোলিও থাকলে জমা দিতে হবে।

১১. পদের নাম: ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ 

দায়িত্বসমূহ

জাগরণী টিভির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার-প্রচারণা পরিচালনা করা।

ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট প্রচার ও মার্কেটিং পরিকল্পনা বাস্তবায়ন করা।

ডিজিটাল ক্যাম্পেইন, বিজ্ঞাপন ও অনলাইন প্রচারণা পরিচালনা করা।

সামাজিক যোগাযোগমাধ্যমের দর্শক, ভিউ, রিচ ও এনগেজমেন্ট বিশ্লেষণ করা।

প্রতিষ্ঠানের ব্র্যান্ড পরিচিতি ও অনলাইন উপস্থিতি বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

ডিজিটাল মার্কেটিংয়ের নতুন কৌশল ও ট্রেন্ড অনুসরণ করে কাজ করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক অথবা সমমান

অন্যান্য যোগ্যতা

ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, মিডিয়া স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার।

ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসইও এবং সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে বাস্তব ধারণা থাকতে হবে।

মেটা বিজনেস স্যুট ও ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনায় দক্ষতা থাকলে অগ্রাধিকার।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে পূর্ববর্তী কাজের নমুনা বা পোর্টফোলিও থাকলে জমা দিতে হবে।

১২. পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ 

দায়িত্বসমূহ

জাগরণী টিভির বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও বাণিজ্যিক প্রচারণার জন্য নতুন গ্রাহক ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা।

বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সম্ভাব্য বিজ্ঞাপনদাতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।

বিজ্ঞাপন সংগ্রহ, স্পন্সরশিপ ও বাণিজ্যিক চুক্তি সম্পাদনে ভূমিকা রাখা।

প্রতিষ্ঠানের মার্কেটিং পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে কাজ করা।

নতুন ব্যবসায়িক সুযোগ ও সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজে বের করা।

বিজ্ঞাপনদাতা ও ক্লায়েন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও ফলোআপ করা।

নির্ধারিত মার্কেটিং লক্ষ্য অর্জনে কাজ করা এবং নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক অথবা সমমান, মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

যোগাযোগ, উপস্থাপনা ও আলোচনার মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে দক্ষ হতে হবে।

বিজ্ঞাপন বিক্রয়, করপোরেট মার্কেটিং ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।

মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও সক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ফ্রেশাররা আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: কাজীপাড়া, মিরপুর, ঢাকা।

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [[email protected]]

যোগাযোগের নম্বর: +88 01772102992   

আবেদনের সময়সীমা: ২৭ নভেম্বর ২০২৬

নির্দেশনা

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

সিভির সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার বিবরণসহ আবেদন করতে হবে।

প্রয়োজনে সংশ্লিষ্ট পদের কাজের নমুনা, ভিডিও পোর্টফোলিও বা উপস্থাপনার ভিডিও ই-মেইলে সংযুক্ত করতে হবে।

সতর্কতা

শুধু বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার ও প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। 

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের মানকে গুরুত্ব দেওয়া হবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর