বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইনডিপেনডেন্ট টিভিতে ইন্টার্নশিপের সুযোগ, লাগবে স্নাতক

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

ইনডিপেনডেন্ট টিভিতে ইন্টার্নশিপের সুযোগ, লাগবে স্নাতক
ইনডিপেনডেন্ট টেলিভিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ইনডিপেনডেন্ট টেলিভিশন তাদের জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান তালাশের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইন্টার্ন পদে এই নিয়োগ হবে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহীদের ২৫ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: ইনডিপেনডেন্ট টেলিভিশন

পদের নাম: ইন্টার্ন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, তবে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে দেশ টিভি, লাগবে যেসব যোগ্যতা

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইলে

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

ই-মেইল ঠিকানা: [[email protected]]

আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর ২০২৬ 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর