নেক্সাস টেলিভিশন বিভিন্ন বিভাগে দক্ষ ও উদ্যমী কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ১২ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্য ও দক্ষ হতে হবে। আগ্রহীরা ১৮ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নেক্সাস এইচডি টেলিভিশন
ক্যাটাগরি: ১২
পদসংখ্যা: নির্ধারিত নয়
১. পদের নাম: ডিজিটাল প্ল্যাটফর্ম এক্সিকিউটিভ
২. পদের নাম: জুনিয়র ভিডিও এডিটর
৩. পদের নাম: জুনিয়র অনলাইন ভিডিও এডিটর
৪. পদের নাম: জুনিয়র ক্যামেরাপারসন
৫. পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: আইটি
৬. পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিভাগ: ইলেকট্রিক্যাল
৭. পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: ইলেকট্রিক্যাল
৮. পদের নাম: স্টুডিও অ্যাসিস্ট্যান্ট
৯. পদের নাম: জুনিয়র মেকআপ আর্টিস্ট
১০. পদের নাম: কনটেন্ট ক্রিয়েটর
ভিডিও এডিটিং ও প্রেজেন্টেশন জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
১১. পদের নাম: জেলা প্রতিনিধি
১২. পদের নাম: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে দেশ টিভি, লাগবে যেসব যোগ্যতা
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৮ নভেম্বর ২০২৬
এএ




