শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ক্যাবিন ক্রু নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, ফ্রেশারদেরও সুযোগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

ক্যাবিন ক্রু নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, ফ্রেশারদেরও সুযোগ
ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2026

ইউএস-বাংলা এয়ারলাইন্স ক্যাবিন ক্রু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্দিষ্ট উচ্চতা, শারীরিক গঠন ও শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে অভিজ্ঞদের পাশাপাশি ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: ক্যাবিন ক্রু
 
পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

ফ্লাইটের পূর্বে ব্রিফিংয়ে অংশ নেওয়া।

বিমানে যাত্রীদের স্বাগত জানানো এবং তাদের নির্দিষ্ট আসনে পৌঁছে দেওয়া।

উড্ডয়নের আগে সব ধরনের জরুরি সরঞ্জাম ঠিকঠাক কাজ করছে কি না তা নিশ্চিত করা। 

যাত্রীদের নিরাপত্তা নির্দেশাবলী ও সরঞ্জাম ব্যবহারের নিয়ম বুঝিয়ে দেওয়া ও প্রদর্শন করা।

যাত্রীদের ব্যাগ/লাগেজ নিরাপদে রাখা হয়েছে তা নিশ্চিত করা।

উড্ডয়নের আগে সব যাত্রীর সিট বেল্ট ও গ্যালি (রান্নাঘর/সংরক্ষণ এলাকা) সুরক্ষিত আছে কি না তা পরীক্ষা করা।

যাত্রীদের কাছ থেকে খাবারের ট্রে সরিয়ে নেওয়া ও সংগ্রহ করা।

প্রয়োজনে ল্যান্ডিং কার্ড ও অন্যান্য কাগজপত্র বিতরণ করা।

প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করা।

শিক্ষাগত যোগ্যতা

কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।

এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে।

আরও পড়ুন: ফার্স্ট অফিসার নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা, লাগবে যেসব যোগ্যতা

কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ২ দশমিক ৮০ থাকতে হবে। 

‘ও’ লেভেলের জন্য সর্বোচ্চ ৫টি বিষয়ে গড়ে  ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলের জন্য সর্বোচ্চ ২টি বিষয়ে গড়ে ‘ডি’ গ্রেড থাকতে হবে। জিইডি গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা

সুস্বাস্থ্যের অধিকারী এবং ক্যাবিন ক্রু পদের প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হতে হবে।

দৃঢ়, সোজা ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।

শরীরের দৃশ্যমান স্থানে কোনো ট্যাটু বা দাগ থাকা যাবে না।

উচ্চতা

পুরুষ: ন্যূনতম ১৬৮ সেমি/৫ ফুট ৬ ইঞ্চি।

আরও পড়ুন: যেভাবে সিভি লিখলে অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাবেন ফ্রেশাররা

নারী: ন্যূনতম ১৬১ সেমি/৫ ফুট ৩ ইঞ্চি।

পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় হাত বাড়িয়ে পৌঁছানোর দূরত্ব (আর্ম রিচ) হতে হবে ২১২ সেমি।

ওজন

উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

বিএমআই শর্ত: ১৮-২৫ (নারী-পুরুষ)

বয়স

ফ্রেশার: ১৮-২৭ বছর (আবেদনের শেষ তারিখ অনুযায়ী)

অভিজ্ঞ: সর্বোচ্চ ৩৫ বছর

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

দৃষ্টিশক্তি

চশমা ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। 

দৃষ্টি সংশোধন (ভিশন কারেকশন) করে ৬/৬ করলেও গ্রহণযোগ্য।

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে

বর্ণান্ধ (কালার ব্লাইন্ড) প্রার্থীরা বিবেচিত হবেন না।

সাঁতার: সাঁতারে দক্ষ হলে অগ্রাধিকার, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক প্রশিক্ষণ চলাকালীন সাঁতার শিখতে হবে।

ভাষাগত দক্ষতা

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় (লেখা ও বলা) সাবলীল হতে হবে।

অন্য কোনো ভাষায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

বাসস্থানের শর্ত: যোগদানের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)-এর সংলগ্ন বা কাছাকাছি এলাকা যেমন—নিকুঞ্জ, উত্তরা মডেল টাউন (সেক্টর-০১ থেকে সেক্টর-১৪)-এর মধ্যে বসবাস করতে হবে।

বেতন: ফ্লাইং ও লে-ওভার অ্যালাউন্সসহ মাসে সর্বোচ্চ ৭০,০০০ টাকা

অন্যান্য সুবিধা

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্য ঘুরে দেখার সুযোগ।

ডিউটি চলাকালীন পিক অ্যান্ড ড্রপ সার্ভিস।

উৎসব বোনাস।

বিনামূল্যে বিমান টিকিটসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬

নির্দেশনা

আবেদনপত্র জমাদানের আগে সব যোগ্যতা ও শর্তাবলী মনোযোগ সহকারে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কেবল বাছাইকৃত প্রার্থীদেরই স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।

যেকোনো ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

সতর্কতা: ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগের কোনো ধাপেই আবেদনকারীদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেয় না। ইউএস-বাংলা এয়ারলাইন্সের কোনো নিয়োগের অংশ হিসেবে যদি আপনার কাছে টাকা চাওয়া হয়, তবে অনুগ্রহ করে তা দেবেন না এবং প্রয়োজনীয় প্রমাণাদিসহ [email protected] ইমেইলে রিপোর্ট করুন।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর