বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে চ্যানেল 24

চাকরি ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম

শেয়ার করুন:

নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে চ্যানেল 24
চ্যানেল ২৪ নিয়োগ বিজ্ঞপ্তি 2026

চ্যানেল 24 নিউজ প্রেজেন্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ১৬ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: চ্যানেল 24

বিভাগ: নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স

পদের নাম: নিউজ প্রেজেন্টার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

বাংলা ও ইংরেজি ভাষায় চমৎকার দক্ষতা, স্পষ্ট উচ্চারণ ও প্রাঞ্জল পরিবেশনা।

সংবাদ পাঠ, উপস্থাপনায় দক্ষতা।

স্মার্ট, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এবং ক্যামেরার সামনে সাবলীল হতে হবে।

জাতীয় ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়াবলী সম্পর্কে জ্ঞান।

নির্ভুল ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পাঠ ও উপস্থাপনের ক্ষমতা।

চাপের মধ্যেও কাজ করার মানসিকতা এবং ব্রডকাস্টের নির্ধারিত সময়সীমা বজায় রাখার সক্ষমতা।

প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিন ও সরকারি ছুটির দিনে শিফটভিত্তিক কাজ করার মানসিকতা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: ৬ নারী ও পুরুষ প্রেজেন্টার নিয়োগ দেবে রাজধানী টিভি

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: চ্যানেল 24 অফিস, তেজগাঁও, ঢাকা।

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: সরাসরি/ই-মেইল

আবেদনের ঠিকানা: চ্যানেল 24, ৩৮৭ (দক্ষিণ), তেজগাঁও বা/এ, ঢাকা-১২০৮।

ই-মেইল ঠিকানা: [[email protected]]

আবেদনের সময়সীমা: ১৬ অক্টোবর ২০২৬

নির্দেশনা

সিভির সঙ্গে সাম্প্রতিক তোলা ৩R সাইজের দুই কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর