মাছরাঙা টেলিভিশন তাদের ব্রডকাস্ট অপারেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিজিটাল শাখায় ইন্টার্ন পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ফটোশপ ও ইলাস্ট্রেটরে দক্ষ হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: মাছরাঙা টেলিভিশন
বিভাগ: ব্রডকাস্ট অপারেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
থাম্বনেইল, পোস্টার, ফটো কার্ড এবং প্রচারমূলক উপকরণসহ ডিজিটাল ও সামাজিক মাধ্যমের জন্য সৃজনশীল ভিজ্যুয়াল কনটেন্ট ডিজাইন করা।
কন্টেন্ট প্রয়োজনীয়তা এবং ফিডব্যাকের ওপর ভিত্তি করে ডিজাইন প্রস্তুতি, সম্পাদনা ও সংশোধনে ডিজিটাল টিমকে সহায়তা করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অন্যান্য যোগ্যতা: ফটোশপ ও ইলাস্ট্রেটরে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: আইস্ক্রিনে নিয়োগ দেবে চ্যানেল আই, আবেদন করতে পারবেন যারা
বয়সসীমা: ২৫ বছর
কর্মস্থল: বনানী, ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১ অক্টোবর ২০২৬
এএ




