অনলাইন নিউজ পোর্টাল দ্য নিউজ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট পদে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দ্য নিউজ
পদের নাম: সোশাল মিডিয়া এক্সপার্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্রধান প্ল্যাটফর্মগুলো সম্পর্কে গভীর জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
সৃজনশীল মানসিকতার হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে ভিওডি বাংলা, লাগবে যেসব যোগ্যতা
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬
এএ




