আড়ং তাদের টেক্সটাইল বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসোসিয়েট অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্তানক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আড়ং
বিভাগের নাম: টেক্সটাইল
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
সময়মতো ফিল্ডে ডিজাইন শিট বিতরণ এবং নির্ধারিত টাইমলাইন অনুযায়ী মানসম্মত পণ্য গ্রহণ করা।
নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে কার্যকরভাবে উৎপাদন মনিটরিং করা।
পণ্যের কোয়ালিটি নিশ্চিত করা।
উৎপাদনের সময় খরচ এবং রিজেকশন হার সর্বনিম্ন রাখায় ফোকাস করতে হবে।
নমুনা অনুরোধ এবং কস্ট শিট চেক করা।
আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে ৩৫ জনকে চাকরি দেবে পদক্ষেপ
সাপ্তাহিক উৎপাদন প্রতিবেদন তৈরিতে সহায়তা এবং ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রক্ষা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অন্যান্য যোগ্যতা
সুতা, নিটিং, ডাইং বা ফেব্রিক ফিনিশিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সুতা, ফেব্রিক, উইভিং/নিটিং, ডাইং ও ফিনিশিং প্রক্রিয়া, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জ্ঞান।
সমস্যা সমাধান, বিশ্লেষণমূলক এবং প্রতিবেদন লেখার দক্ষতা।
অভিজ্ঞতা: ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: টাঙ্গাইল
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের সময়সীমা: ১৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




