পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এরিয়া ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদক্ষেপ মাইক্রোফাইন্যান্স (পিএমএফ) অথবা পদক্ষেপ মাইক্রোএন্টারপ্রাইজ (পিএমই) প্রোগ্রামে এরিয়া ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নাম: এরিয়া ম্যানেজার

পদসংখ্যা: ৩৫
দায়িত্বসমূহ
ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা।
পোর্টফোলিও মান নিয়ন্ত্রণ করা।
ঋণ আদায় করা।
৫-৬টি শাখা তত্ত্বাবধান এবং টিমের পারফরম্যান্স নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর
অন্যান্য দক্ষতা
প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
এনজিও বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা এবং শক্তিশালী নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর (এরিয়া ম্যানেজার হিসেবে অন্তত ২ বছর)
প্রার্থীর ধরন: নারী-পুরষ
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আকর্ষণীয়
আরও পড়ুন: ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, পাবেন সপ্তাহে ২ দিন ছুটি ও মোবাইল বিল
অন্যান্য সুবিধা: ২ দিন সাপ্তাহিক ছুটি, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্টাফ ওয়েলফেয়ার ফান্ড, বছরে দুটি উৎসব বোনাস এবং পহেলা বৈশাখ ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, পারফরম্যান্স বোনাস, ইনসেন্টিভ, গ্রুপ ইনসুরেন্স, লাঞ্চ ভাতা, শহর ভাতা, টিএ/ডিএ এবং ফুয়েল ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: ই-মেইল/অনলাইন
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




