বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর উদ্যোগে সৌদি আরবে ১০০ ট্যাক্সি ড্রাইভারকে নিয়োগ দেওয়া হবে। সরাসরি সাক্ষাৎকার এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে এই নিয়োগ হবে। ২০ থেকে ৩৯ বছর বয়সী পুরুষরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
পদের নাম: ট্যাক্সি ড্রাইভার
পদসংখ্যা: ১০০

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ২ বছর
কর্মস্থল: মক্কা, সৌদি আরব
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ২০-৩৯ বছর
বেতন: ১১০০ সৌদি রিয়াল (প্রায় ৩৬,০০০ টাকা)
অন্যান্য সুবিধা
দুই বছর পর যাওয়া-আসার বিমান টিকিট কোম্পানি বহন করবে।
দুই বছরে ৪২ দিনের বেতনসহ ছুটি।
নিয়োগকর্তা কর্তৃক থাকা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে।
সৌদি শ্রম আইন অনুযায়ী ওভারটাইম সুবিধা।
আবেদন যেভাবে: সরাসরি
সাক্ষাৎকারের সময়: ২১ ও ২২ আগস্ট ২০২৬, সকাল ৯টা
স্থান: বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (বিকেটিটিসি), দারুস সালাম, মিরপুর ১, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে-
১২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)
মূল পাসপোর্ট, মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে। একাধিক পাসপোর্ট থাকলে মূল পাসপোর্টের সঙ্গে সেগুলোও নিয়ে আসতে হবে।
ড্রাইভিং লাইসেন্সের মূল কপি, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
ভোটার আইডি কার্ডের মূল কপির সঙ্গে ১ সেট ফটোকপি।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের সব ব্যয় বাবদ ১ লাখ ৬৫ হাজার টাকা এবং জামানত বাবদ ১ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। ২ বছরের মেয়াদ সুষ্ঠুভাবে শেষ হলে জামানতের টাকা ফেরত দেওয়া হবে।
সতর্কতা
নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার টাকা পে-অর্ডার ছাড়া অন্য উপায়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি যদি দাবি করে তবে তারা নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে।
প্রতারণা থেকে বাঁচতে নগদ লেনদেন থেকে বিরত থাকুন।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




