টিটিআই এবং বিটাক সম্পূর্ণ সরকারি খরচে ৪ মাস মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সিএনসি মেশিন অপারেশন এবং ক্যাড-ক্যাম ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিং প্রশিক্ষণে ভর্তি নিচ্ছে। এই প্রশিক্ষণে হাতে-কলমে কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও বৃত্তি দেওয়া হবে। এছাড়া চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতাও করা হবে। নারী, দরিদ্র, উপজাতি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি অথবা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণের নাম ও বিবরণ
১. সিএনসি মেশিন অপারেশন
২. প্রশিক্ষণের নাম: ক্যাড-ক্যাম ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিং প্রশিক্ষণ
ব্যাচ: ৫ম
আসনসংখ্যা: ২০
কোর্সের মেয়াদ: ৪ মাস (৩৬০ ঘন্টা)
ক্লাসের সময়সূচি: রবিবার-বৃহস্পতিবার, সকাল ৯টা-দুপুর ২টা পর্যন্ত
কোর্স ফি: সম্পূর্ণ বিনামূল্যে
আবেদনদের সময়সীমা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই প্রশিক্ষণের সুযোগ
ফলাফল: ১৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: সরাসরি অথবা অনলাইন
আবেদনপত্র সংগ্রহ, জমা ও প্রশিক্ষণের স্থান: টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই), বিটাক, ১১৬ (খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
প্রয়োজনীয় কাগজপত্র
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি।
শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা শিখে ক্যারিয়ার গড়ার সুযোগ
জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি।
২০ বছরের অধিক বয়সী প্রশিক্ষণার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র আবশ্যক।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা কাউন্সিলর/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত পারিবারিক আয়ের সনদপত্র।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




