আরবি ভাষা শিখে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি প্রি-ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্সে (আরবি) ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই ১ বছর মেয়াদি এলিমেন্টারি সার্টিফিকেট কোর্স চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হতে হবে। এই ভাষা আপনার উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের ক্ষেত্র প্রসারিত করবে। আগ্রহীদের সরাসরি আবেদনের আহ্বান জানানো হয়েছে।
প্রশিক্ষণের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভাগ: আধুনিক ভাষা ইনস্টিটিউট

প্রশিক্ষণের নাম: প্রি-ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্স (আরবি)
আসনসংখ্যা: নির্ধারিত নয়
প্রশিক্ষণের ধরন: বেসরকারি, পার্ট-টাইম
শিক্ষাগত যোগ্যতা: আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে ১ বছর মেয়াদি এলিমেন্টারি সার্টিফিকেট কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হতে হবে।
ক্লাসের সময়সূচি: সপ্তাহে ২ দিন, প্রতি ক্লাস ২ ঘণ্টা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়
আবেদন যেভাবে: সরাসরি
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এআই প্রশিক্ষণের সুযোগ
আবেদনের ঠিকানা: জনতা ব্যাংক টি, এস, সি (ঢাকা বিশ্ববিদ্যালয়) শাখা থেকে নগদ ফি পরিশোধ করে ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে সেটি ১২৫ নম্বর অফিস কক্ষে জমা দিতে হবে।
আবেদন ফি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা।
সাবেক ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য ৭০০ টাকা।
আবেদন শুরু: ১৭ আগস্ট ২০২৬
আবেদনের সময়সীমা: ২৫ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




