ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট দুইটি বিষয়ে এআই প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। আবেদনকারীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে স্নাতক চলমান এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
প্রশিক্ষণের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভাগ: তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট

১. প্রশিক্ষণের নাম: AI-Assisted Data Analysis with Python and Jupyter Notebook
আসনসংখ্যা: ২০
২. প্রশিক্ষণের নাম: AI-Assisted Development with Cursor
আসনসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক চলমান
অন্যান্য যোগ্যতা
পাইথন প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা থাকতে হবে।
নন-CS/IT ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও গবেষকগণ আবেদন করতে পারবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
প্রশিক্ষণের ধরন: স্বল্পমেয়াদি
ক্লাস: সপ্তাহে ২ দিন
ক্লাসের সময়: মোট ২০ ঘণ্টা (১৬ ঘণ্টা লেকচার এবং ৪ ঘণ্টার পরীক্ষা)
কোর্স ফি: ১০,০০০ টাকা, অফার মূল্য ৮,০০০ টাকা
অন্যান্য সুবিধা
ইনস্টিটিউটের আধুনিক কম্পিউটার ল্যাবে প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য আলাদা কম্পিউটার ব্যবহারের ব্যবস্থা থাকবে।
অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ক্লাস পরিচালনা করা হবে।
প্রশিক্ষণের স্থান: কক্ষ নং ১০৪, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: সেপ্টেম্বর ২০২৬-এর প্রথম সপ্তাহ থেকে
আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




