অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) একাধিক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে ওআইসিভুক্ত সদস্য দেশের মুসলিম নাগরিকরা আবেদন করতে পারবেন। নির্বাচিতদের আবাসভাতা (৪০%), যাতায়াত ভাতা, জীবনসঙ্গী ভাতা, সন্তান ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা সুবিধা এবং অ্যান্ড-অব-সার্ভিস ইনডেমনিটি প্রদান করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)
১. পদের নাম: সিনিয়র সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার
বিভাগ: ক্যাম্পাস সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা
নিরাপত্তা প্রতিবেদন, অভিযোগ এবং প্রত্যক্ষদর্শীর বিবরণ প্রস্তুত করতে সক্ষম।
কম্পিউটার ব্যবহারে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা।
প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
অভিজ্ঞতা: ন্যূনতম ২০ বছর, এর মধ্যে সিনিয়র সিকিউরিটি অ্যান্ড সেফটি অফিসার বা সমমান পদে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯৪,৭৯৭ টাকা (৭৭০ মার্কিন ডলার)
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এক্সিকিউটিভ
বিভাগ: লাইব্রেরি
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ লাইব্রেরি বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ডিপ্লোমা কোর্স
অন্যান্য যোগ্যতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন (যেমন: এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি) এবং ডেটা ইনপুট রিট্রিভাল ও ডেটাবেজ অপারেশনে কম্পিউটার লিটারেসি থাকতে হবে।
বেতন: ৬১,৫৫৬ টাকা (৫০০ মার্কিন ডলার)
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক টেকনিশিয়ান
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)সেন্টার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি বা এস.এস.সি ভোকেশনাল বা সমমান পাস
আরও পড়ুন: ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগ
বেতন: ৩৭,৫৪৯ টাকা (৩০৫ মার্কিন ডলার)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক/স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ, প্রার্থীকে অবশ্যই ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রের মুসলিম নাগরিক হতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৫৬
অন্যান্য সুবিধা: আবাসভাতা (৪০%), যাতায়াত ভাতা, জীবনসঙ্গী ভাতা, সন্তান ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা সুবিধা এবং অ্যান্ড-অব-সার্ভিস ইনডেমনিটি প্রদান করা হবে।
বাংলাদেশ ছাড়া অন্য কোনো ওআইসি সদস্য রাষ্ট্র থেকে আসা প্রার্থীরা ১৫ শতাংশ আন্তর্জাতিক ভাতা পাবেন।
কর্মস্থল: বোর্ড বাজার, গাজীপুর
আরও পড়ুন: ডেপুটি রেজিস্ট্রার নেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
আবেদন যেভাবে: অনলাইন
অনলাইনে আবেদনের পাশাপাশি সিভি, পাসপোর্ট সাইজের ছবি এবং সব প্রয়োজনীয় নথিপত্রের হার্ডকপি গাজীপুর অফিসে পাঠাতে হবে।
অফিসের ঠিকানা: চিফ অব এইচআরসি অফিস, হিউম্যান রিসোর্স অ্যান্ড কেবিনেট অফিস, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর-১৭০৪, বাংলাদেশ।
আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬
নির্দেশনা
চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
সিভিতে জন্মতারিখ এবং যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবদেন করতে এই লিংকে ক্লিক করুন।




