ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই পদ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বিভাগ: কলেজ শাখা (বাংলা ভার্সন)
পদের নাম: প্রভাষক (ইংরেজি)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির অনার্সসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ অথবা ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণির অনার্স ডিগ্রি বা সমমানের সিজিপিএ।
অভিজ্ঞতা: ইংরেজি মাধ্যম শিক্ষকতায় অভিজ্ঞতাসম্পন্ন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯
পদের নাম: প্রভাষক (পদার্থ)
বিভাগ: কলেজ শাখা (ইংরেজি ভার্সন)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স, স্নাতকোত্তর ডিগ্রি। কোনও ডিগ্রিতেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: ইংরেজি মাধ্যম শিক্ষকতায় অভিজ্ঞতাসম্পন্ন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আরও পড়ুন: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে ২ পদে চাকরি
গ্রেড: ৯
বিভাগ: স্কুল শাখা (ইংরেজি ভার্সন)
পদের নাম: সহকারী শিক্ষক (বাংলা-১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, গণিত-১ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়-১)
পদসংখ্যা: ৪
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স, স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএড ডিগ্রিসহ স্নাতক। কোনও ডিগ্রিতেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: ইংরেজি মাধ্যম শিক্ষকতায় অভিজ্ঞতাসম্পন্ন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বিএডসহ গ্রেড: ১০ অথবা
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা
বিএড ছাড়া গ্রেড: ১১
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট (জীববিজ্ঞান)
বিভাগ: ল্যাব
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান। কোনও পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আরও পড়ুন: চিকিৎসক ও সাইকোলজিস্ট নিয়োগ দেবে প্রয়াস
গ্রেড: ১৬
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ৩১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
অন্যান্য সুবিধা
সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের ৪৫% বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা দেওয়া হবে।
চাকরি স্থায়ী হলে ১০% প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি এবং মূল বেতনসহ সর্বোচ্চ ৫০% পর্যন্ত ইনসেনটিভ ভাতাসহ প্রতিষ্নের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
স্কুল শাখার ইংরেজি ভার্সনের শিক্ষকদের প্রতি মাসে অতিরিক্ত ৩,৫০০ টাকা ভার্সন ভাতা প্রদান করা হবে।
কর্মস্থল: ঢাকা (ঢাকা সেনানিবাস)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন শুরু: ৩০ জুন ২০২৬
আবেদনের সময়সীমা: ৩১ জুলাই ২০২৬, রাত ১০টা পর্যন্ত
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




