ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই শিক্ষা প্রশাসনে একাডেমিক এক্সপোজারসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)
বিভাগ: প্রশাসন
পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
বিশ্ববিদ্যালয় পরিচালনা, একাডেমিক প্রবিধান ও নীতিমালায় পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে।
লিডারশিপ এবং টিম ম্যানেজমেন্টে পারদর্শী।
চমৎকার যোগাযোগ দক্ষতা (লিখিত ও মৌখিক)।
অভিজ্ঞতা: ১৫ বছর, সহকারী বা ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করা।
অফিসিয়াল চিঠিপত্র, রিপোর্ট, পলিসি তৈরি করা।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নিয়ম-কানুন প্রতিষ্ঠা করা।
আরও পড়ুন: ক্রাফট ইনস্ট্রাক্টর খুঁজছে ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও সুসম্পর্ক বজায় রাখা।
প্রশাসনিক কর্মীদের দিকনির্দেশনা ও তত্ত্বাবধান করা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [email protected]
আবেদনের সময়সীমা: ১৬ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




