সেনাবাহিনী পরিচালিত প্রয়াস, বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চিকিৎসক ও সাইকোলজিস্ট পদে এই নিয়োগ হবে। আগ্রহীদের ডাকযোগে অথবা সরাসরি আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্রয়াস, বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান
১. পদের নাম: চিকিৎসক
গ্রেড: ৬
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত
অন্যান্য যোগ্যতা: ইমার্জেন্সি রোগী দেখার অভিজ্ঞতা থাকতে হবে। তবে Hyperbaric oxygen therapy সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ৩-৫ বছর
২. পদের নাম: সাইকোলজিস্ট (এডুকেশনাল)
গ্রেড: ৯ম
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অন্যান্য যোগ্যতা: প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও শিক্ষাগত মনস্তাত্ত্বিক মূল্যায়নের দক্ষ হতে হবে
অভিজ্ঞতা: ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য
আরও পড়ুন: সেনাবাহিনীতে নিয়োগ: ৯৮তম বিএমএ কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন শুরু
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা সেনানিবাস
আবেদন যেভাবে: ডাকযোগে/সরাসরি
আবেদনের ঠিকানা: নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা- ১২০৬।
আবেদন ফি: ১,৫০০ টাকা
আবেদনের সময়সীমা: ১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




