সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা ২ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই বাণিজ্য বিষয়ে স্নাতক/ডিগ্রি/সমমান ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিষয়ে ২য় শ্রেণিতে স্নাতক/ডিগ্রি/সমমান
অন্যান্য যোগ্যতা: প্রয়োজনীয় প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত দক্ষতা থাকতে হবে
দায়িত্বসমূহ
প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক হিসাব ও লেনদেন পরিচালনা ও তদারকি করা।
বাজেট প্রস্তুতকরণ ও আর্থিক বিবরণী সংরক্ষণ নিশ্চিত করা।
কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালন করা।
বেতন: ২৯,০০০ টাকা
অন্যান্য সুবিধা: শিক্ষাভাতা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসাভাতা, উৎসবভাতা, নগরভাতা, বিশেষ প্রণোদনা এবং চাকরি নিয়মিত হলে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অবসরকালীন গ্র্যাচুয়িটি ও কল্যাণ তহবিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
২. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখ নেই, তবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেল ব্যবহারে পারদর্শী হতে হবে।
দায়িত্বসমূহ
হিসাবরক্ষণ কর্মকর্তাকে দাপ্তরিক হিসাব পরিচালনায় সহায়তা করা।
মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ডেটা এন্ট্রি ও দৈনন্দিন হিসাব প্রস্তুত করা।
ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পাদন করা।
আরও পড়ুন: সেনাবাহিনীতে নিয়োগ: ৯৮তম বিএমএ কোর্সে অফিসার ক্যাডেট পদে আবেদন শুরু
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা
অন্যান্য সুবিধা: শিক্ষাভাতা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসাভাতা, উৎসবভাতা, নগরভাতা, বিশেষ প্রণোদনা এবং চাকরি নিয়মিত হলে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অবসরকালীন গ্র্যাচুয়িটি ও কল্যাণ তহবিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
চাকরির ধরন: অস্থায়ী, ২ বছরের শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী করার সুযোগ রয়েছে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩৫ বছর, অভিজ্ঞ ও সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
কর্মস্থল: ঢাকা (কুর্মিটোলা)
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদন শুরু: ২৭ জুলাই ২০২৬
আবেদনের সময়সীমা: ২ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ




