সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সৌদির উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

সৌদির উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের উপকূলের কাছে আরব উপসাগরে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত দুটি বস্তু আঘাত হেনেছে। সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় জাহাজের কোনো নাবিক হতাহত হননি। পাশাপাশি সমুদ্রে তেল ছড়িয়ে পড়া কিংবা পরিবেশের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

সংস্থাটির তথ্যমতে, সৌদি আরবের রাস আল খাফজি উপকূল থেকে প্রায় ৭২ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে। ওই সময় জাহাজটি আরব উপসাগর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে যাচ্ছিল। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় দুটি বস্তু জাহাজটির বাম পাশে আঘাত করে।

সংস্থাটি বলেছে, যেখানে হামলা হয়েছে সেটি আরব উপসাগরে পড়েছে। যা আবার পারস্য উপসাগর হিসেবেও পরিচিত। আর ট্যাংকারটিতে আঘাত হেনেছে অজ্ঞাত বস্তু।

গত তিন সপ্তাহ ধরে ইরান হরমুজ ও আরব সাগরে চলাচল করা জাহাজে হামলা চালাচ্ছে। বিশেষ করে যেসব জাহাজ তাদের নির্ধারিত রুট ছাড়া চলে সেগুলোকে টার্গেট করা হচ্ছে। কবে সৌদির উপকূলে হামলার শিকার হওয়ার ট্যাংকারটিতে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর