সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

হরমুজে দুই জাহাজে বিস্ফোরণ, ফের যুদ্ধ সমাপ্তির বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম

শেয়ার করুন:

হরমুজে দুই জাহাজে বিস্ফোরণ, ফের যুদ্ধ সমাপ্তির বার্তা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একভাবে হোক বা অন্যভাবে, এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তেহরানকে হয় চুক্তিতে আসতে হবে, নয়তো যুক্তরাষ্ট্র নিজেরাই যুদ্ধের অবসান ঘটাবে।

আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি চলাচলের জন্য নির্ধারিত অনুমোদিত পথ ব্যবহার করেনি। এ সময় সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত লাগলে সেগুলোতে বিস্ফোরণ ঘটে। তবে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ দাবির সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটি জাহাজগুলোকে নিজেদের নির্ধারিত পথ ব্যবহার করতে বলছে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

সাম্প্রতিক দিনগুলোতেও প্রণালিতে জাহাজে মাইন হামলার ঘটনা বেড়েছে। গত শুক্রবার ওমানের মুসান্দাম উপকূলে হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে আগুন ধরে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করে দেশটির নৌবাহিনী।

অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগের দিন ইরানের সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। জাহাজগুলো প্রণালির দক্ষিণ দিকের অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর