বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুর্ভত  হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু এলাকায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

সিইএনসি আরও জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার। কেন্দ্রস্থলটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। 

তিব্বত হিমালয় অঞ্চলে অবস্থিত একটি উচ্চভূমি এলাকা। এটি একটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং এখানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প হয়ে থাকে। তবে  দুর্গম ভূপ্রকৃতি ও অনেক স্থানে জনবসতির উচ্চতার কারণে এ ধরনের ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র সংগ্রহ করা কঠিন হতে পারে।

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর