মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতে রাবণের পোস্টারে ড. ইউনূস, আছেন ইলন মাস্কও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

ভারতে রাবণের পোস্টারে ড. ইউনূস, আছেন ইলন মাস্কও
ছবি: এনডিটিভি

ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরে দশেরা উৎসবের আগে রাবণের দশ মাথার আদলে তৈরি বিতর্কিত পোস্টারে স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১৮ অক্টোবর) হজরতগঞ্জ ও গোমতীনগরসহ লক্ষ্ণৌ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার ও হোর্ডিং দেখা যায়। ‘সনাতন ভারতবিরোধী রাবণ’ শিরোনামের পোস্টারগুলো লাগিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন- ‘সনাতন রক্ষা সংগঠন’। 

সংগঠনের দাবি, পোস্টারে ভারতের বিরোধী হিসেবে বিবেচিত বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করা হয়েছে।

পোস্টারে ড. মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক ছাড়াও রয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, দলটির নেতা আজম খান, মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর, ধনকুবের বিনিয়োগকারী জর্জ সরোস এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। এছাড়া সাবে বিধায়ক প্রয়াত আতিক আহমেদ ও মুখতার আনসারির ছবিও রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টারগুলো প্রকাশ্যে আসার পর সমাজবাদী পার্টির কর্মীরা লক্ষ্ণৌর কয়েকটি স্থান থেকে সেগুলো সরিয়ে দেন। 

দলটির নেতারা অভিযোগ করেছেন, আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে এসব পোস্টার তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, দশেরা বা রাবণ দহন উৎসব হিন্দু ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসবে সাধারণত রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর মধ্য দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় উদ্‌যাপন করা হয়। সেই প্রতীককে ব্যবহার করে এবার ভারতের রাজনীতি ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর