মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার ইন্ডিয়ার ১৪৮ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার ইন্ডিয়ার ১৪৮ যাত্রী

ভারতের বিশাখাপত্তনমের বিমানবন্দর থেকে সোমবার (১৯ অক্টোবর) উড়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। 

গন্তব্য ছিল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। তবে অবতরণের কিছু আগে পাখির সঙ্গে ধাক্কা খায় বিমানটি। 

পাইলটের দক্ষতার কারণে বড়সড় কোনো বিপদ ঘটেনি। নিরাপদেই কেম্পেগৌড়া বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানটি বিশাখাপত্তনম থেকে ১৪৮ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরুর দিকে রওনা দেয়। 

অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে বিমানটি দুলে ওঠে। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। 

তবে পাইলট বিমানটিকে খুব সতর্ক ভাবে কেম্পেগৌড়া বিমানবন্দরে অবতরণ করান। বিমানবন্দরের অবতরণের পর বিমানটিকে পার্কিং স্ট্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে ওই বিমান পরীক্ষানিরীক্ষা করা হবে। 

তার পরই আবার সেটি পরবর্তী যাত্রার উদ্দেশে উড়বে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই বিমানবন্দর সূত্র জানায়।

একই ঘটনা ঘটেছিল গত শনিবার। দুবাই থেকে ওড়া এমিরেটসের একটি বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে।

তবে বিমানটি নিরাপদে অবতরণ করে। প্রয়োজনীয় পরীক্ষার পর আবার সেটি দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেয়। তবে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরেই ওই বিমানটি দিল্লি বিমানবন্দর থেকে উড়েছিল।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর