বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত, আহত ৩৩৩: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত, আহত ৩৩৩: সৌদি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৩৩ জন। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এই হতাহতের পরিসংখ্যান তুলে ধরেন আল-মালিকি।

তিনি জানান, গত ১ অক্টোবর থেকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে মোট ২০টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে গভ ১০ অক্টোবর সবচেয়ে বড় হামলা চালায় হুথিরা। এ হামলায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য নিক্ষেপযোগ্য অস্ত্রসহ ১০টি অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানান তিনি।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র অভিযোগ করেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পরিকল্পিতভাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান চলাচল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এসব হামলায় বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। 

এর আগে ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছিল।

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ ও দাম্মামের ফ্লাইট স্থগিতের সময় বাড়াল বিমান

পরদিন ১১ অক্টোবর বিমানবন্দরটিতে আবারও হামলা চালায় ইরান-সমর্থিত হুথিরা। 

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালে অজ্ঞাত প্রক্ষেপণ আঘাত হানার পর আগুনের সূত্রপাত হয়। এতে একজন নিহত ও ১১ জন আহত হন।

প্রসঙ্গত, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। নিরাপত্তা পরিস্থিতির কারণে ইতোমধ্যেই বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিমান সংস্থা রিয়াদে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে। 

সূত্র: আলজাজিরা 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর