ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ একাধিক অঞ্চলে আবারও ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার পাশাপাশি তাইফ, জেদ্দা, তাবুক এবং লোহিত সাগরের উপকূলীয় শহর ইয়ানবুতে এই সতর্কতা জারি করা হয়। তবে সতর্কতার নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
تم إطلاق إنذار من المنصة الوطنية للإنذار المبكر في حالات الطوارئ في مدينة مكة المكرمة للتحذير من خطر، اتبع الآتي: A warning has been issued by the National Early Warning Platform in Mecca City to alert of a potential danger. Please follow the instructions below: https://t.co/8YtJcQ1zxb
— الدفاع المدني السعودي (@SaudiDCD) September 24, 2026
সতর্কবার্তায় বাসিন্দাদের ভবনের ভেতরে অবস্থান করতে, জানালা ও কাচ থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা, বারান্দা ও ছাদ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর মক্কায় একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। ওইসময় সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে প্রথমবারের মতো হামলার চেষ্টা করা হয় বলেও দাবি করে রিয়াদ।
তবে ইয়েমেনের হুথিরা মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর




