শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সৌদির দুই জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৯:০২ এএম

শেয়ার করুন:

সৌদির দুই জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা 
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারকে লক্ষ্য করে একই সময়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়।

এতে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

হামলার পর হুতিরা জানিয়েছে, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের সাধারণ জনগণের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এখন এর পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরবের ওপরও নৌ-অবরোধ আরোপ করা হয়েছে।

হুতিরা দুটি জাহাজে হামলার দাবি জানালেও জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন সেন্টার জানিয়েছে, সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে তারা জাহাজের ক্রুদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদির ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয়। তারা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো জাহাজ চলতে দেওয়া হবে না। শুধু তাই নয় লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলেই হামলা চালানো হবে।

সৌদির জেনারেল ট্রান্সপোর্ট অথরিটির এক দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে জাহাজটির সামনের অংশে (ধনুক আকৃতির অগ্রভাগে) আগুন ধরে যায়।

তবে ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন, জাহাজে থাকা ক্রুদের সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন। জাহাজ ও এর নাবিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর