শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইরানের বিভিন্ন স্থানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

ইরানের বিভিন্ন স্থানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের বিভিন্ন অঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে টানা ১১তম দিনের মতো ইরানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে বুশেহর অঞ্চলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী।

বুশেহরের উপ-গভর্নর ফার্স নিউজকে জানান, এদিন সেখানে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এর আগে স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম হামলা হয়।

বুশেহরের পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তানের উপ-গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে।

এদিকে, এরও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় দুজন নিহত হন। সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় ক্রসিংটি খোলা রাখা হয়েছে।

সালামচেহ সীমান্তে নিহত দুজন ছাড়াও হামলায় আরও ১১ জন আহত হয়েছেন।

চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির লক্ষ্যে ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে সই করেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে সেই সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ধরে ইরানে হামলা চালিয়েছে। অন্যদিকে, পাল্টা জবাবে তেহরান উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র: ফার্স নিউজ, তাসনিম নিউজ

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর