শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

মন্দিরের সিঁড়ি থেকে শিশুকে ধরে নিয়ে খেয়ে ফেলল সিংহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

মন্দিরের সিঁড়ি থেকে শিশুকে ধরে নিয়ে খেয়ে ফেলল সিংহ

ভারতের গুজরাটের গিরনার পাহাড়ে সিঁড়ি বেয়ে মন্দিরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের সামনে থেকে ১১ বছর বয়সী এক বালককে টেনে নিয়ে হত্যা করেছে সিংহ। 

সেখানকার একটি মন্দিরে যাওয়ার জন্য এ পথটি ব্যবহার করা হয়। এ ঘটনার পর মন্দিরে যাওয়ার পথটি বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। 

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১১ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে তীর্থযাত্রা পথের সিঁড়ির ৫০তম ধাপ থেকে শিশুটিকে ধরে নিয়ে যায় সিংহটি। 

11LionAttack1

ওই সময় সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও কয়েকশ মানুষ ছিলেন। সবার সামনে থেকে শিশুটিকে টেনে সিংহটি নিকটবর্তী বনে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে তার দেহের খন্ডাংশ পাওয়া যায়।

এ ঘটনার চার ঘণ্টা পর একটি সিংহকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে এটিই শিশুটিকে নিয়ে যায়। এছাড়া বাড়তি সতর্কতার অংশ হিসেবে আরও দুটি সিংহকে বন্দি করা হয়।

যে সিংহটিকে প্রথমে আটক করা হয় সেটির বমি থেকে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। এছাড়া বাকি দুটি সিংহকেও পরীক্ষা করা হচ্ছে সেগুলোও ওই শিশুটিকে খেয়েছে কি না।

যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি প্রাচীন জৈন ও হিন্দু মন্দির আছে। সিঁড়ি দিয়ে প্রায় ১০ হাজার ধাপ উপরে ওঠে ভক্তরা ওই মন্দিরে যান।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর