শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, লেবাননে নিহত বেড়ে ৩৫২৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ০৮:১৮ এএম

শেয়ার করুন:

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, লেবাননে নিহত বেড়ে ৩৫২৬

ওয়াশিংটন ডিসিতে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও লেবাননজুড়ে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২৬ জনে। এই ভয়াবহ সংঘাতে আহত হয়েছেন কমপক্ষে আরও ১০,৭৩৩ জন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির নেতা নাইম কাসেম চুক্তিটিকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনী লেবানন পুরোপুরি ত্যাগ না করা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তাতে হিজবুল্লাহকে হামলা বন্ধ করা, দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে সরে যাওয়া এবং ওইসব অঞ্চলের নিয়ন্ত্রণ লেবাননের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার প্রস্তাব ছিল। তবে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের অংশগ্রহণ ছাড়া হওয়া এই চুক্তি তারা মেনে নেবে না।

Lebanon

যুদ্ধবিরতির উদ্যোগ সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহও ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সীমান্তজুড়ে উত্তেজনা আরও বাড়ছে।

এই সংঘাতের ফলে ১২ লাখের বেশি মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিশু হতাহতও উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুদ্ধবিরতির উদ্যোগকে দীর্ঘমেয়াদি শান্তির ‘শেষ সুযোগ’ হিসেবে বর্ণনা করলেও হিজবুল্লাহর প্রত্যাখ্যানের ফলে সেই প্রচেষ্টা অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ ও ইসরায়েলের অবস্থানের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় দ্রুত শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ।

তথ্যসূত্র: রয়টার্স, অ্যাক্সিওস, আল-জাজিরা

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর