লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বার আল-মাশাল নামে এলাকায় দুই দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুই বাংলাদেশি ও দুই সিরীয় নাগরিক আহত হয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও বলা হয়, এছাড়াও নাবাতিয়েহ জেলার জেবচিত ও আরনুন শহরেও বিমান হামলা ও বোমাবর্ষণ করেছে ইসরায়েল।
এরআগে গত ২৯ মে দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় দুই শিশুসহ চার বাংলাদেশি নাগরিক আহত হয়েন। তারআগে গত ১১ মে নাবাতিয়েহর যেব্দীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হন। এছাড়াও গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা ও সীমান্ত উত্তেজনা বাড়তে থাকায় সেখানে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জীবিকার তাগিদে সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর




