মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

লেবাননে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে, মরদেহ আসছে দেশে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৭:০০ এএম

শেয়ার করুন:

লেবাননে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে, মরদেহ আসছে দেশে
নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম / সংগৃহীত ছবি

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে। তারা হলেন সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ। দুই রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত শোক বার্তায় মৃত দুজনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি লেবাননে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার কার্যক্রম সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলে জানিয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বর্তমানে ওই দুজনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ দূতাবাস, বৈরুত জানিয়েছে, ১১ মে, দুপুর প্রায় ১২টায় লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দিন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি বিমান হামলায় ওই দুই প্রবাসী ইন্তেকাল করেন। দূতাবাস জানায় নিহত শফিকুল ইসলামের পিতা আফসার আলী ও মাতা আজেয়া খাতুন। তার বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে। অপর নিহত নাহিদুল ইসলামের পিতা মো. আব্দুল কাদের ও মাতা নুরুন্নাহার খাতুন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনির কাদাকাটিতে।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর