শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, প্রস্তুত ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ এএম

শেয়ার করুন:

Islamambad
বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি:: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই সংলাপ। উচ্চপর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রতিনিধিদলে কে বা কারা থাকবেন, তারা কখন ইসলামাবাদে পৌঁছাবেন কিংবা কীভাবে আলোচনা হবে-এসব বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত ইসলামাবাদের সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস থাকা রাজধানীর ‘রেড জোন’ এলাকা সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও এখন তা সব ধরনের মানুষ ও যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রেড জোনের আশপাশের এলাকাগুলোতে ক্যামেরা হাতে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ছে। পাকিস্তান সরকার সাংবাদিকদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে।

image_20260410_181406746

এদিকে ইতোমধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এয়ার ফোর্স টু-তে করে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন।


বিজ্ঞাপন


তবে শেষ পর্যন্ত আলোচনা হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তিতে লেবানন না থাকার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

image_20260410_181436004

চুক্তি ভঙ্গের বিষয়ে পরস্পরের দিকে আঙুল তুললেও যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে শর্ত পূরণ না হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও এসেছে উভয় পক্ষ থেকেই।

সূত্র: বিবিসি বাংলা

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর