শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট 

যুদ্ধবিরতির পর স্থায়ী সমাধানে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

শুক্রবার (১০ এপ্রিল) ওয়াশিংটনে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স টু-তে ওঠার আগে ভান্স বলেন, ‘ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। আমার মনে হয়, এটি ইতিবাচক হবে।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, ইরানীরা যদি সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। তবে তারা যদি প্রতারণার চেষ্টা করে, তাহলে তারা দেখবে যে আমাদের আলোচনা দল ততটা দৈর্য্যশীলও নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে তাকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগেই জানিয়েছেন, শনিবার শুরু হতে যাওয়া এই আলোচনা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ভান্সের সঙ্গে থাকবেন।

অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি উপস্থিত থাকবেন বলে আশা করছেন পাকিস্তানি কর্মকর্তারা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে একটি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরান ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না বলে পাকিস্তানি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, মার্কিন পক্ষের সঙ্গে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই’।

তবে ইসলামাবাদ এখনও ইরানি প্রতিনিধিদলের আগমনের অপেক্ষায় রয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি
 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর