শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ব্যাপক প্রস্তুতি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ব্যাপক প্রস্তুতি পাকিস্তানের

যুদ্ধ-উত্তেজনার স্থায়ী অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য এই আলোচনার জন্য দেশটির রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাজার হাজার পুলিশ ও সেনা মোতায়েনের মাধমে পুরো ইসলামাবাদ শহরকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে। 

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকাগুলোতে অর্থাৎ যে সব এলাকায় সংসদ, গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, বিলাসবহুল হোটেল ও দূতাবাস রয়েছে, সেসব এলাকায় বেসরকারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রেড জোন এলাকার আশপাশের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


image
প্রতিবেদনে আরও বলা হয়, দুই দেশের প্রতিনিধিরা যাতে নির্বিঘ্ন যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতে শহরজুড়ে বেশ কয়েকটি চেক পয়েন্ট বসানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা উপস্থিত থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। পুরো শহরের যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকারের তরফ থেকে ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণাও করা হয়েছে।

শুক্রবার ইসলামাবাদ পুলিশ ট্রাফিক সতর্কতা জারি করে বলেছে, শ্রীনগর হাইওয়ে এবং ইসলামাবাদ এক্সপ্রেসওয়ে-তে যান চলাচল পরিবর্তন (ডাইভারশন) করা হবে। তাই এই সময়ে নাগরিকদের বিকল্প রাস্তা ব্যবহার এবং জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। 

image

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকের আগে নিজেদের আকাশ সীমাও সুরক্ষিত করছে ইসলামাবাদ। ইতিমধ্যেই পাকিস্তানের আকাশে টহল দিতে দেখা গেছে আইএল-৭৮ রিফুয়েলিং ট্যাঙ্কার এবং সি-১৩০ যুদ্ধবিমান।


বিজ্ঞাপন


শুক্রবার ইরানের আকাশেও দেখা গেছে পাকিস্তানি যুদ্ধবিমান। ইরানের প্রতিনিধি দলকে নিরাপত্তা দিতেই যুদ্ধবিমানগুলো সেখানে পাঠানো হয়েছে। ইসলামাবাদ সফরকালে ইরানের প্রতিনিধিদলের উপর যাতে কোনও রকম হামলা না হয়, তা নিশ্চিত করবে পাকিস্তান। তাদের ঢাল হয়ে দাঁড়াবে পাকিস্তানের ওই যুদ্ধবিমানগুলো। 

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের জন্য বিশেষ ভিসা সুবিধা ঘোষণা করেছে পাকিস্তান। বৈঠকে যোগ দিতে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

শুক্রবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আলোচনায় অংশ নিতে আসা প্রতিনিধিদের ক্ষেত্রে সব এয়ারলাইনসগুলোকে ভিসা ছাড়াই বোর্ডিংয়ের অনুমতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানে পৌঁছানোর পর সংশ্লিষ্টদের জন্য অন-অ্যারাইভাল ভিসা ইস্যু করা হবে।

পাকিস্তান সরকারের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো প্রতিনিধিদের যাতায়াত সহজ করা এবং একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কূটনৈতিক পরিবেশ নিশ্চিত করা।

বহু প্রতিক্ষিত এই বৈঠকে সম্ভাব্য অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। 
 
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক প্রতিনিধিত্ব করতে পারেন।
 
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারও উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা।
 
অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি উপস্থিত থাকবেন বলে আশ করছে পাকিস্তান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে একটি তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরান ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না বলে পাকিস্তানি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, মার্কিন পক্ষের সঙ্গে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই’।

‘ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে প্রবেশ করেছে’— মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ফার্স নিউজ। 

বার্তা সংস্থাটি বলেছে, ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল কিছুক্ষণ আগে একটি সংবাদ প্রতিবেদনে দাবি করেছে যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করতে একটি ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে প্রবেশ করেছে, যা মিথ্যা।’

সূত্র: ডন, আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর