বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১০:০১ এএম

শেয়ার করুন:

‘ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে’

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। তিনি বলেছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ মানে পুরো অঞ্চলেই ‘নরক নেমে আসা’। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

খতিবজাদে স্পষ্ট করে বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। ট্রাম্প যদি এই যুদ্ধে নিজেকে জড়ান, তাহলে তিনি ইতিহাসে এমন এক প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন, যিনি এমন একটি যুদ্ধে নেমেছিলেন, যা তার নয়।


বিজ্ঞাপন


তিনি বলেন, ইরান-ইসরায়েল সংঘাত আগে থেকেই জটিল। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক জড়িত থাকার অর্থ হবে আগুনে ঘি ঢালা। তার মতে, এটি কেবল একটি যুদ্ধ নয়, বরং গোটা অঞ্চলের জন্য অশান্তি ও ধ্বংস ডেকে আনবে।

খতিবজাদে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সংঘাতকে আরও গভীর ও দীর্ঘস্থায়ী করে তুলবে। এর ফলে বর্বরতা বন্ধ হবে না, বরং আরও ছড়িয়ে পড়বে। নিরীহ মানুষ বেশি ভুক্তভোগী হবে।

তিনি আরও বলেন, এই যুদ্ধ যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে বৈশ্বিক রূপ নেয়, তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে।

খতিবজাদের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। পাশাপাশি, ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে পাশে চাওয়ার চাপও ক্রমেই বাড়ছে।


বিজ্ঞাপন


এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর