রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারতে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

ভারতে বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী!

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ‘কেউ বেঁচে নেই’ বলে বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানটির এক যাত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানটির ১১এ সিটে থাকা ওই যাত্রীকে ‘ঘুরে বেড়াতে’ দেখা যায়, তার সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট সামান্য ঝলসে গেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে, পায়ে আঘাতে পাওয়ার কারণে লোকটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তার সাদা পোশাকে রক্ত ও পোড়ার দাগ রয়েছে।

ramesh1

প্রতিবেদনে বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি একজন ব্রিটিশ-ভারতীয়। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন এবং সফর শেষে আজ যুক্তরাজ্যে ফিরছিলেন। বিমানে তিনি তার ভাইয়ের সঙ্গে ছিলেন, তবে তাকে এখনো খুঁজে পাননি রমেশ।

স্থানীয় পুলিশপ্রধান জিএস মালিক জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বার্তা সংস্থা এপিকে তিনি জানান, আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ায় কিছু স্থানীয় বাসিন্দারও মৃত্যু হতে পারে।

তবে সব আরোহীর মৃত্যুর ব্যাপারে এখনো বিস্তারিত বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

air-india3

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিক।

এরই মধ্যে শতাধিক মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। তবে এখন পর্যন্ত কত জনের মৃত্যু হয়েছে, তা সরকারিভাবে প্রকাশ করেনি প্রশাসন।

এমএইচআর/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর