মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

হুথিদের ওপর পশ্চিমা হামলা, যা বলল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

হুথিদের ওপর পশ্চিমা হামলা, যা বলল সৌদি আরব
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ছবি: ডেইলি সাবাহ

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বহুদিন ধরে যুদ্ধ করেছে। তবে সেসব ভুলে এখন স্থিতিশীল মধ্যপ্রাচ্যের দিকে মনোনিবেশ করেছে দেশগুলো। এমন অবস্থার মধ্যে গাজায় ইসরায়েলের হামলা আবারও শঙ্কা বাড়িয়েছে। প্রকাশ্যে লোহিত সাগরে হামলা করছে হুথিরা। পরে হুথিদের দমন করতে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে এবার মুখ খুলল সৌদি আরব।

হুথিদের ওপর পশ্চিমা হামলার পর সৌদি আরবের মন্তব্য জানতে আগ্রহী ছিলেন বিশ্লেষকরা। এমন অবস্থায় রিয়াদ জানিয়েছে যে, হুথি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি বিপজ্জনক।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হুথিদের সামরিক শক্তি কেমন, ইয়েমেন কেন এত গুরুত্বপূর্ণ?

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এ নিয়ে সৌদি আরব খুবই চিন্তিত। হুথিদের আক্রমণ এবং হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার মধ্যে লোহিত সাগরে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি এই অঞ্চলে সংঘাত বাড়াতে পারে।

সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, আমরা অব্যশই চিন্তিত। আমরা এই অঞ্চলে খুব কঠিন এবং বিপজ্জনক সময়ে রয়েছি। সেই কারণেই আমরা ডি-এস্কেলেশনের জন্য আহ্বান জানাচ্ছি।'

গত কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগরে এবং তার আশেপাশের জাহাজগুলোতে ইরান-সম্পর্কিত হুথিদের হামলা এশিয়া ও ইউরোপের মধ্যকার বাণিজ্যকে ধীর করে দিয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কেন শুরু হয়েছিল ইয়েমেন যুদ্ধ, কে কার প্রতিপক্ষ?

সৌদি আরব নৌ চলাচলের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে চায় জানিয়ে প্রিন্স ফয়সাল বলেন, 'আমরা অবশ্যই ন্যাভিগেশনের স্বাধীনতায় খুব বিশ্বাস করি। এটি এমন কিছু যা রক্ষা করা দরকার। তবে আমাদেরও এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। তাই আমরা পরিস্থিতি যতটা সম্ভব কমিয়ে আনার দিকে মনোযোগ দিচ্ছি।'

ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে হুথিরা। তারা গাজায় ইসরায়েলের হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে হামলা করছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: পশ্চিমা হামলায় সুবিধা নিচ্ছে হুথি বাহিনী!

গত সপ্তাহ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এই সপ্তাহে হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় ফিরিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন যে, বিমান হামলা অব্যাহত থাকবে। যদিও তিনি স্বীকার করেছেন যে তারা হুথি হামলা বন্ধ করতে পারে না।

হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তারাও লোহিত সাগরে হামলা বন্ধ করবে না।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর