মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গুজরাটে বজ্রপাতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

গুজরাটে বজ্রপাতে নিহত ২০
ছবি: ইন্ডিয়া টুডে

অসময়ের বৃষ্টিতে বেসামাল হয়ে পড়েছে ভারতের গুজরাট। রোববার (২৬ নভেম্বর) রাজ্যটিতে অমৌসুমি বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত এবং শিলাবৃষ্টির জেরে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বজ্রপাতের কারণে গুজরাটের ১৩টি জেলায় ২০ জন মারা গেছে। তার মধ্যে সোমবারও গুজরাটের কিছু অংশে দুর্যোগ চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে দুর্যোগের মাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝাও গুজরাটের বিস্তীর্ণ অংশে বজ্রগর্ভ মেঘ তৈরিতে সহায়ক পরিবেশ তৈরি করছে। এর প্রভাবেই গুজরাটে এই অমৌসুমি বৃষ্টি।

আরও পড়ুন: কেন ব্রিকস ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি মোদি?

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার থেকে গুজরাট ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত কমবে। গত ১৬ ঘণ্টায় প্রদেশটির বিভিন্ন এলাকায় ৫০ থেকে ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসিইওসি) জানিয়েছে, রোববার গুজরাটের ২৫২টি মহকুমার মধ্যে ২৩৪টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলি জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে।

গুজরাট প্রশাসন জানিয়েছে, মারা যাওয়ার মধ্যে দাহোড় জেলার তিন জন, ভারুচ জেলার তিন জন এবং তাপী জেলার দু’জন। তাছাড়াও আমেদাবাদ, আমরেলি, খেড়া, মেহসানার মতো আরও কিছু জেলায় দুর্যোগে মারা গিয়েছেন বেশ কয়েক জন। প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিসংখ্যান বলছে, সুরাত, সুরেন্দ্রনগর, খেড়া, তাপী, আমরোলার মতো জেলায় ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল গুজরাটের বেশ কিছু জেলার পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে সংলগ্ন রাজস্থানের কিছু অংশেও।

আরও পড়ুন: ভারতে টানেলে আটক শ্রমিকদের উদ্ধারে ৩০ দিন লাগবে!

এই খবরে শোক প্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘গুজরাটের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি অপূরণীয় ক্ষতির জন্য আমি গভীর শোক প্রকাশ করছি। স্থানীয় প্রশাসন ত্রাণের জন্য কাজ করছেন।’

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর